সূরা আবাসা, আয়াত ১২
তিনি ভ্রুকুটি করলেন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯০ (১৫ লাইন)
فَمَنۡ شَآءَ ذَکَرَہٗ ۘ
কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,
তাইসিরুল কুরআন
So whoever wills may remember it
Sahih International
তাফসীর
যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে (ও উপদেশ গ্রহণ করবে)।[১]
[১] অর্থাৎ, যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে। তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায় - যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল - তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি