সূরা আবাসা, আয়াত ১৪
তিনি ভ্রুকুটি করলেন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯০ (১৫ লাইন)
مَّرۡفُوۡعَۃٍ مُّطَہَّرَۃٍۭ ۙ
সমুন্নত, পবিত্র।
তাইসিরুল কুরআন
Exalted and purified
Sahih International
তাফসীর
যা উচ্চ মর্যাদাপূর্ণ, পূত-পবিত্র। [১]
[১] مرفوعة অর্থাৎ, আল্লাহর নিকটে মর্যাদাপূর্ণ। অথবা এটা সন্দেহ এবং পরস্পরবিরোধিতা থেকে বহু উচ্চে। مطهرة অর্থাৎ, সেটি একেবারে পূত-পবিত্র। কেননা, তাকে পবিত্র লোক (ফিরিশতা)গণ ছাড়া কেউ স্পর্শ করে না। কিংবা তা কম-বেশী হতে পাক-পবিত্র।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি