সূরা আবাসা, আয়াত ১৭
তিনি ভ্রুকুটি করলেন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯০ (১৫ লাইন)
قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَکۡفَرَہٗ ؕ
মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
তাইসিরুল কুরআন
Cursed is man; how disbelieving is he
Sahih International
তাফসীর
মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ! [১]
[১] এ থেকে সেই মানুষ উদ্দেশ্য, যে বিনা প্রমাণ ও দলীলে কিয়ামতকে অস্বীকার করে। قتل অভিশপ্তের অর্থে ব্যবহার হয়েছে। ما أكفره ফে'ল তাআজ্জুব। অর্থাৎ, কত বড় অকৃতজ্ঞ ও নিমকহারাম সে! পরবর্তীতে এই অকৃতজ্ঞ মানুষকে চিন্তা-ভাবনা করার জন্য আহবান জানানো হচ্ছে, যাতে সে কুফরী হতে ফিরে আসে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি