সূরা আবাসা, আয়াত ৩
তিনি ভ্রুকুটি করলেন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯০ (১৫ লাইন)
وَمَا یُدۡرِیۡکَ لَعَلَّہٗ یَزَّکّٰۤی ۙ
(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।
তাইসিরুল কুরআন
But what would make you perceive, [O Muhammad], that perhaps he might be purified
Sahih International
তাফসীর
কিসে জানাবে তোমাকে, হয়তো বা সে পরিশুদ্ধ হত। [১]
[১] অর্থাৎ, সেই অন্ধ ব্যক্তি তোমার নিকট থেকে দ্বীনী পথনির্দেশ লাভ করে সৎকর্ম করত যার কারণে তার চরিত্র ও কর্ম সুন্দর হত, তার আভ্যন্তরীণ অবস্থাও শুদ্ধ হয়ে যেত এবং তোমার নসীহত শুনে সে উপকৃত হতে পারত।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি