সূরা আবাসা, আয়াত ৩৯
তিনি ভ্রুকুটি করলেন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯১ (১৫ লাইন)
ضَاحِکَۃٌ مُّسۡتَبۡشِرَۃٌ ۚ
সহাস্য, উৎফুল্ল।
তাইসিরুল কুরআন
Laughing, rejoicing at good news
Sahih International
তাফসীর
সহাস্য ও প্রফুল্ল। [১]
[১] এইরূপ ঈমানদারদের চেহারা হবে। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। এর দ্বারা তাদের আখেরাতের সুখ ও সাফল্য লাভের একীন হয়ে যাবে। যার ফলে তাদের মুখমন্ডলে খুশীর আভা প্রকাশ পাবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি