সূরা আদ-দুখান, আয়াত ৩৪
ধোঁয়া · পারা ২৫ · পৃষ্ঠা ৪৯৮ (১৫ লাইন)
اِنَّ ہٰۤؤُلَآءِ لَیَقُوۡلُوۡنَ ۙ
এই কাফিররা বলে,
তাইসিরুল কুরআন
Indeed, these [disbelievers] are saying
Sahih International
তাফসীর
নিশ্চয় ওরা বলে থাকে, [১]
[১] এ ইঙ্গিত মক্কার কাফেরদের প্রতি। কারণ, আলোচনার প্রসঙ্গ তাদের সাথেই সম্পৃক্ত। মধ্যভাগে ফিরআউনের ঘটনা তাদেরকে এই কথার উপর সতর্ক করার জন্য বর্ণনা করা হয়েছে যে, ফিরআউনও তাদের মত কুফরীতে অটল ছিল। তাদের দেখা উচিত, তার কি পরিণাম হয়েছে। যদি তারাও কুফরী ও শিরকের উপর অটল থাকে, তবে তাদেরও পরিণাম ফিরআউন ও তার অনুসারীদের থেকে ভিন্ন হবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি