সূরা আদ-দুখান, আয়াত ৫৯
ধোঁয়া · পারা ২৫ · পৃষ্ঠা ৪৯৯ (১৫ লাইন)
فَارۡتَقِبۡ اِنَّہُمۡ مُّرۡتَقِبُوۡنَ ٪
কাজেই তুমি অপেক্ষা কর (তাদের পরিণতি দেখার জন্য) তারাও অপেক্ষা করছে (তোমাদের পরিণতি দেখার জন্য)।
তাইসিরুল কুরআন
So watch, [O Muhammad]; indeed, they are watching [for your end]
Sahih International
তাফসীর
সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিশ্চয় ওরাও প্রতীক্ষা করছে।[১]
[১] যদি এরা ঈমান না আনে, তবে তুমি আল্লাহর আযাবের অপেক্ষা কর। এরা তো এই অপেক্ষায় আছে যে, হতে পারে ইসলামের জয়লাভ ও প্রভাব-প্রতিপত্তির পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি