সূরা আয-যারিয়াত, আয়াত ২৪
বিক্ষেপকারী বাতাস · পারা ২৬ · পৃষ্ঠা ৫২২ (১৫ লাইন)
ہَلۡ اَتٰىکَ حَدِیۡثُ ضَیۡفِ اِبۡرٰہِیۡمَ الۡمُکۡرَمِیۡنَ ۘ
তোমার কাছে ইবরাহীমের সম্মানিত মেহমানদের খবর পৌঁছেছে কি?
তাইসিরুল কুরআন
Has there reached you the story of the honored guests of Abraham
Sahih International
তাফসীর
তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? [১]
[১] هَلْ শব্দ প্রশ্নসূচক। এতে নবী করীম (সাঃ)-কে সচেতন করা হচ্ছে যে, এই ঘটনা সম্পর্কে তুমি জানো না, বরং আমি তোমাকে অহী দ্বারা অবহিত করছি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি