সূরা আয-যারিয়াত, আয়াত ৩১
বিক্ষেপকারী বাতাস · পারা ২৭ · পৃষ্ঠা ৫২৩ (১৫ লাইন)
قَالَ فَمَا خَطۡبُکُمۡ اَیُّہَا الۡمُرۡسَلُوۡنَ
ইবরাহীম বলল- ‘ওহে আল্লাহর দূতগণ (ফেরেশতারা)! তোমাদের কাজ কী (এখন)?’
তাইসিরুল কুরআন
[Abraham] said, "Then what is your business [here], O messengers
Sahih International
তাফসীর
সে (ইব্রাহীম) বলল, ‘হে প্রেরিত (ফিরিশতা)গণ! তোমাদের বিশেষ কাজ কি?’ [১]
[১] خَطْبٌ ব্যাপার, ঘটনা। অর্থাৎ, এই সুসংবাদ ছাড়া তোমাদের আর কি কাজ ও উদ্দেশ্য আছে, যার জন্য তোমরা প্রেরিত হয়েছ?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি