সূরা আল আ'লা, আয়াত ৭
সর্বোন্নত · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৮ (১৫ লাইন)
اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَمَا یَخۡفٰی ؕ
তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
তাইসিরুল কুরআন
Except what Allah should will. Indeed, He knows what is declared and what is hidden
Sahih International
তাফসীর
আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত, নিশ্চয়ই তিনি ব্যক্ত ও গুপ্ত বিষয় পরিজ্ঞাত আছেন। [১]
[১] এ কথাটি ব্যাপক। 'ব্যক্ত' কুরআনের ঐ অংশকেও বলা যায়; যা নবী (সাঃ) মুখস্থ করে নেন। আর যা তাঁর অন্তর থেকে মুছে দেওয়া হয়, তা হল 'গুপ্ত' বিষয়। অনুরূপভাবে যা সশব্দে পড়া হয়, তা 'ব্যক্ত' এবং যা নিঃশব্দে পড়া হয়, তা 'গুপ্ত' এবং যে কাজ প্রকাশ্যে করা হয় তা 'ব্যক্ত' এবং যে কাজ গোপনে করা হয়, তা 'গুপ্ত' এ সকল বিষয়ের খবর আল্লাহ রাখেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি