সূরা আল আ'লা, আয়াত ৯
সর্বোন্নত · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৮ (১৫ লাইন)
فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
তাইসিরুল কুরআন
So remind, if the reminder should benefit
Sahih International
তাফসীর
অতএব উপদেশ দাও; যদি উপদেশ ফলপ্রসূ হয়। [১]
[১] অর্থাৎ, সেখানে ওয়ায-নসীহত কর, যেখানে অনুমান হয় যে, তা উপকারী হবে। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ ওয়ায-নসীহত এবং শিক্ষাদানের একটি নীতি ও আদর্শ বর্ণনা করেছেন। (ইবনে কাসীর)
ইমাম শওকানী (রঃ)এর নিকট এর অর্থ হল এই যে, 'তুমি উপদেশ দাও; যদি উপদেশ ফলপ্রসূ হয় অথবা না হয়।' কেননা, সতর্কীকরণ ও তবলীগ উভয় অবস্থাতেই তাঁর জন্য জরুরী ছিল। অর্থাৎ (শওকানীর মতে), أو لم تنفع বাক্য এখানে উহ্য আছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি