সূরা আল আনআম, আয়াত ১৫৫
গৃহপালিত পশু · পারা ৮ · পৃষ্ঠা ১৫০ (১৫ লাইন)
وَہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡہُ وَاتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ۙ
আর এ কিতাব যা আমি অবতীর্ণ করলাম তা বরকতময়, কাজেই তা মান্য কর, আর আল্লাহকে ভয় করে চল, যাতে তোমাদের উপর দয়া বর্ষিত হয়।
তাইসিরুল কুরআন
And this [Qur'an] is a Book We have revealed [which is] blessed, so follow it and fear Allah that you may receive mercy
Sahih International
তাফসীর
এ কিতাব (কুরআন) আমি অবতরণ করেছি যা কল্যাণময়।[১] সুতরাং ওর অনুসরণ কর এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে।
[১] এ থেকে বুঝানো হয়েছে কুরআন কারীমকে, যাতে দ্বীন ও দুনিয়ার যাবতীয় বরকত ও সমূহ কল্যাণ বিদ্যমান রয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি