সূরা আল আনআম, আয়াত ৭৫
গৃহপালিত পশু · পারা ৭ · পৃষ্ঠা ১৩৮ (১৫ লাইন)
وَکَذٰلِکَ نُرِیۡۤ اِبۡرٰہِیۡمَ مَلَکُوۡتَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلِیَکُوۡنَ مِنَ الۡمُوۡقِنِیۡنَ
এভাবে আমি ইবরাহীমকে আকাশ ও পৃথিবী রাজ্যের ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে।
তাইসিরুল কুরআন
And thus did We show Abraham the realm of the heavens and the earth that he would be among the certain [in faith]
Sahih International
তাফসীর
এভাবে ইব্রাহীমকে আকাশমন্ডলী ও পৃথিবীর রাজত্ব প্রদর্শন করি, যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। [১]
[১] مَلَكُوْتٌ 'মুবালাগা' (আধিক্যবোধক) শব্দ। যেমন, رَغْبَةٌ থেকে رَغَبُوتٌ আর رَهْبَةٌ থেকে رَهَبُوتٌ ইত্যাদি। এর অর্থ, রাজত্ব, উদ্দেশ্য সৃষ্টিকুল। অথবা আল্লাহর প্রতিপালকত্ব ও উপাস্যত্ব। অর্থাৎ, আমি তাঁকে তা দেখালাম এবং তা জানার তাওফীক দিলাম। কিংবা অর্থ হল, আরশ থেকে নিয়ে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত আমি ইবরাহীম (আঃ)-এর জন্য উপস্থাপন ও প্রকাশ করলাম এবং তাঁকে তা দেখালাম। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি