সূরা আল আনফাল, আয়াত ৪০
আল আনফাল · পারা ৯ · পৃষ্ঠা ১৮২ (১৫ লাইন)
وَاِنۡ تَوَلَّوۡا فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَوۡلٰىکُمۡ ؕ نِعۡمَ الۡمَوۡلٰی وَنِعۡمَ النَّصِیۡرُ
আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক! কতই না উত্তম সাহায্যকারী!
তাইসিরুল কুরআন
But if they turn away - then know that Allah is your protector. Excellent is the protector, and Excellent is the helper
Sahih International
তাফসীর
আর যদি তারা মুখ ফেরায়[১] তবে জেনে রাখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক[২] এবং তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। [৩]
[১] অর্থাৎ, ইসলাম গ্রহণ না করে এবং কুফরীর ও তোমাদের বিরোধিতার উপর অবিচল থাকে।
[২] তোমাদের শত্রুদের উপর তোমাদের সাহায্যকারী এবং তোমাদের রক্ষক ও হিফাযতকারী।
[৩] সুতরাং সফলকাম সেই হবে, যার অভিভাবক আল্লাহ এবং বিজয় সেই লাভ করবে, যার সাহায্যকারী আল্লাহ।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি