সূরা আল আ'রাফ, আয়াত ১২২
উচু স্থানসমূহ · পারা ৯ · পৃষ্ঠা ১৬৬ (১৫ লাইন)
رَبِّ مُوۡسٰی وَہٰرُوۡنَ
মূসা আর হারূনের প্রতিপালকের প্রতি।’
তাইসিরুল কুরআন
The Lord of Moses and Aaron
Sahih International
তাফসীর
যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’ [১]
[১] যাদুকরেরা সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামীনের উপর ঈমান আনার কথা ঘোষণা করল। যাতে ফিরআউনের দলের লোকেদের ধোঁকায় পড়ার সম্ভাবনা ছিল যে, তারা ফিরআউনকেই সিজদা করছে। কেননা, তারা তাকে উপাস্য ও প্রতিপালক বলে মান্য করত। সেই জন্য তারা মূসা ও হারূনের প্রতিপালক বলে এ কথা পরিষ্কার করে দিল যে, আমরা এই সিজদা সারা জাহানের প্রতিপালককে করছি, যিনি মূসা ও হারূনের প্রতিপালক; মানুষের বানানো কোন প্রতিপালককে নয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি