সূরা আল আ'রাফ, আয়াত ৪১
উচু স্থানসমূহ · পারা ৮ · পৃষ্ঠা ১৫৬ (১৫ লাইন)
لَہُمۡ مِّنۡ جَہَنَّمَ مِہَادٌ وَّمِنۡ فَوۡقِہِمۡ غَوَاشٍ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ
তাদের জন্য হবে জাহান্নামের বিছানা, আর উপরে ভাঁজের পর ভাঁজ করা অগ্নির আচ্ছাদন। আর এভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি।
তাইসিরুল কুরআন
They will have from Hell a bed and over them coverings [of fire]. And thus do We recompense the wrongdoers
Sahih International
তাফসীর
তাদের শয্যা হবে দোযখের (আগুনের) এবং তাদের উপরের আচ্ছাদনও (হবে তারই)।[১] এভাবে আমি অত্যাচারীদেরকে প্রতিফল দিয়ে থাকি।
[১] غَوَاشٌ হল, غَاشِيَةٌ এর বহুবচন। যে জিনিস ঢেকে নেয়। অর্থাৎ, আগুনই হবে তাদের ঢাকা বা ওড়না। উপর থেকেও আগুন তাদেরকে ঢেকে অর্থাৎ ঘিরে রাখবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি