সূরা আল আ'রাফ, আয়াত ৫২
উচু স্থানসমূহ · পারা ৮ · পৃষ্ঠা ১৫৮ (১৫ লাইন)
وَلَقَدۡ جِئۡنٰہُمۡ بِکِتٰبٍ فَصَّلۡنٰہُ عَلٰی عِلۡمٍ ہُدًی وَّرَحۡمَۃً لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ
আমি অবশ্যই তাদের কাছে এক কিতাব এনে দিয়েছিলাম যা ছিল পূর্ণ জ্ঞানের ভিত্তিতে বিশদভাবে বিবৃত যা ছিল বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সঠিক পথের দিশারী ও রহমত স্বরূপ।
তাইসিরুল কুরআন
And We had certainly brought them a Book which We detailed by knowledge - as guidance and mercy to a people who believe
Sahih International
তাফসীর
অবশ্যই তাদের নিকট আমি এমন এক কিতাব আনয়ন করেছি; যেটিকে জ্ঞান দ্বারা বিশদভাবে বিবৃত করেছি[১] এবং যা হল বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও করুণা।
[১] এ কথা মহান আল্লাহ জাহান্নামীদের দিকে ইঙ্গিত করে বলছেন যে, আমি তো আমার পূর্ণ জ্ঞানের আলোকে এমন কিতাব তাদের নিকট প্রেরণ করেছি যাতে প্রতিটি জিনিসকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। তারা এ থেকে উপকৃত না হয়ে থাকলে সেটা তাদের দুর্ভাগ্য। তাছাড়া যারা এই কিতাবের উপর ঈমান এনেছে, তারা হিদায়াত এবং আমার করুণা লাভে ধন্য হয়েছে। সুতরাং {وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتَّى نَبْعَثَ رَسُوْلًا} "যতক্ষণ না রসূল প্রেরণ করে হুজ্জত পরিপূর্ণ করি ততক্ষণ পর্যন্ত আমি আযাব দিই না।" এই নীতি অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করেছি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি