সূরা আল আ'রাফ, আয়াত ৭৬
উচু স্থানসমূহ · পারা ৮ · পৃষ্ঠা ১৬১ (১৫ লাইন)
قَالَ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡۤا اِنَّا بِالَّذِیۡۤ اٰمَنۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ
যারা অহঙ্কার করেছিল তারা বলেছিল, ‘তোমরা যাতে বিশ্বাস করেছ আমরা তা অস্বীকার করছি।’
তাইসিরুল কুরআন
Said those who were arrogant, "Indeed we, in that which you have believed, are disbelievers
Sahih International
তাফসীর
দাম্ভিকেরা বলল, ‘তোমরা যা বিশ্বাস কর আমরা তা অবিশ্বাস করি।’ [১]
[১] এই যুক্তিগ্রাহ্য উত্তর পাওয়া সত্ত্বেও তারা নিজেদের অহংকার ও অস্বীকারের উপরেই অটল থাকল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি