সূরা আল আ'রাফ, আয়াত ৭৮
উচু স্থানসমূহ · পারা ৮ · পৃষ্ঠা ১৬১ (১৫ লাইন)
فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ
অতঃপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকড়াও করল আর তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল।
তাইসিরুল কুরআন
So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone
Sahih International
তাফসীর
অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল,[১] ফলে তারা নিজ গৃহে নতজানু অবস্থায় ধ্বংস হয়ে গেল।
[১] এখানে رَجْفَةٌ (ভূমিকম্প) এর কথা উল্লেখ হয়েছে। অন্যত্র صَيْحَةٌ (বিকট শব্দ)এর কথা উল্লেখ হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে, এই উভয় ধরনের আযাব তাদের উপর এসেছিল। উপর থেকে প্রচন্ড শব্দ এবং নীচে থেকে ভূমিকম্প। উভয় ধরনের এই আযাব তাদেরকে ধূলিসাৎ করে ছাড়ল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি