সূরা আল বালাদ, আয়াত ৬
নগর · পারা ৩০ · পৃষ্ঠা ৬০১ (১৫ লাইন)
یَقُوۡلُ اَہۡلَکۡتُ مَالًا لُّبَدًا ؕ
সে (গর্বের সঙ্গে) বলে যে, আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।
তাইসিরুল কুরআন
He says, "I have spent wealth in abundance
Sahih International
তাফসীর
সে বলে, ‘আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি।’ [১]
[১] لُبَد শব্দের অর্থ হল প্রচুর বা রাশি রাশি। অর্থাৎ, সে দুনিয়ার ব্যাপারে এবং ফালতু কাজে অনেকানেক পয়সা ব্যয় করে অতঃপর গর্বের সাথে লোকের কাছে তা বলে বেড়ায়। (অথবা সে দ্বীনের ব্যাপারে অর্থ ব্যয় করে, অতঃপর আক্ষেপের সাথে লোকের কাছে তা বলে বেড়ায়। -সম্পাদক)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি