সূরা আল বুরুজ, আয়াত ১
নক্ষত্রপুন্জ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৬ (১৫ লাইন)
وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِ ۙ
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
তাইসিরুল কুরআন
By the sky containing great stars
Sahih International
তাফসীর
শপথ রাশিচক্র বিশিষ্ট আকাশের। [১]
[১] بُروج শব্দটি برج শব্দের বহুবচন। এর আসল অর্থ হল প্রকাশ। রাশিচক্র নক্ষত্রমালার প্রাসাদ ও অট্টালিকার মত। আর তা আকাশে প্রকাশ ও স্পষ্ট হওয়ার কারণে 'বুরূজ' বলা হয়। এ ব্যাপারে বিস্তারিত দেখুন সূরা ফুরকান ২৫:৬১ নং আয়াতের টীকা। কেউ কেউ বলেন, 'বুরূজ' থেকে উদ্দেশ্য হল নক্ষত্রপুঞ্জ। অর্থাৎ, নক্ষত্রপুঞ্জবিশিষ্ট আকাশের কসম। আবার অনেকে বলেন, এর উদ্দেশ্য হল, আসমানের দরজাসমূহ অথবা চাঁদের কক্ষপথ। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি