সূরা আল ফাজ্র, আয়াত ১০
ভোরবেলা · পারা ৩০ · পৃষ্ঠা ৬০০ (১৫ লাইন)
وَفِرۡعَوۡنَ ذِی الۡاَوۡتَادِ ۪ۙ
এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?
তাইসিরুল কুরআন
And [with] Pharaoh, owner of the stakes
Sahih International
তাফসীর
এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরাউনের সাথে? [১]
[১] ذي الأوتاد এর আসল অর্থঃ গোঁজ বা কীলক-ওয়ালা। এর মর্মার্থ এই যে, ফিরআউন বিশাল সংখ্যক সেনাবাহিনীর অধিপতি ছিল। যার ছিল অনেক অনেক শিবির বা তাঁবু; যা মাটিতে কীলক গেড়ে টাঙ্গানো হত। অথবা এর দ্বারা তার অত্যাচার ও যুলুমবাজির প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেহেতু সে কীলক বা পেরেক দ্বারা মানুষকে শাস্তি দিত। (ফাতহুল কাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি