সূরা আল ফুরকান, আয়াত ১৪
সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৬২ (১৫ লাইন)
لَا تَدۡعُوا الۡیَوۡمَ ثُبُوۡرًا وَّاحِدًا وَّادۡعُوۡا ثُبُوۡرًا کَثِیۡرًا
(বলা হবে) ‘তোমরা আজ এক মৃত্যুকে ডেক না, অনেক মৃত্যুকে ডাক।’
তাইসিরুল কুরআন
[They will be told], "Do not cry this Day for one destruction but cry for much destruction
Sahih International
তাফসীর
(ওদেরকে বলা হবে,) ‘আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না; বরং বহুবার ধ্বংস কামনা করতে থাক।’[১]
[১] অর্থাৎ, জাহান্নামী যখন আযাবে অতিষ্ঠ হয়ে মৃত্যু ও ধ্বংস কামনা করবে, তখন তাদেরকে বলা হবে, একটি মৃত্যু নয় বরং বহু মৃত্যুর কামনা কর। অর্থ হল, এখন তোমাদের ভাগ্যে চিরস্থায়ী বিভিন্ন ধরনের শাস্তি আর শাস্তিই রয়েছে। অর্থাৎ, মৃত্যু কামনা করলে বহু মৃত্যু কামনা করতে হবে। সুতরাং তোমরা কতকাল আর মৃত্যু দাবী করবে?!
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি