সূরা আল ফুরকান, আয়াত ৪১
সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৪ (১৫ লাইন)
وَاِذَا رَاَوۡکَ اِنۡ یَّتَّخِذُوۡنَکَ اِلَّا ہُزُوًا ؕ اَہٰذَا الَّذِیۡ بَعَثَ اللّٰہُ رَسُوۡلًا
তারা যখন তোমাকে দেখে, তারা তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র ছাড়া অন্য কিছু গণ্য করে না, আর বলে: এটা কি সেই লোক আল্লাহ যাকে রসূল করে পাঠিয়েছেন?
তাইসিরুল কুরআন
And when they see you, [O Muhammad], they take you not except in ridicule, [saying], "Is this the one whom Allah has sent as a messenger
Sahih International
তাফসীর
ওরা যখন তোমাকে দেখে, তখন ওরা তোমাকে কেবল উপহাসের পাত্ররূপে গণ্য করে এবং বলে, ‘এই কি সেই; যাকে আল্লাহ রসূল করে পাঠিয়েছেন? [১]
[১] অন্যত্র এভাবে বলা হয়েছে {أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ} অর্থাৎ, এই কি সেই, যে তোমাদের উপাস্যগুলির সমালোচনা করে? (সূরা আম্বিয়া ২১:৩৬ আয়াত) অর্থাৎ, তাদের সম্পর্কে বলে যে, তাদের কোন এখতিয়ার নেই। এই সত্য প্রকাশ করে দেওয়াটাই মুশরিকদের নিকট তাদের মা'বূদদের জন্য অপমানকর ছিল। যেমন বর্তমানের কবরপূজারীদেরকে যদি বলা হয় যে, কবরবাসী বুযুর্গের বিশ্ব-নিয়ন্ত্রণে কোন এখতিয়ার বা ক্ষমতা নেই, তাহলে তারা বলে যে, এরা আল্লাহর ওলীদের প্রতি বেআদবী করছে!
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি