সূরা আল গাশিয়াহ্, আয়াত ২৬
আল গাশিয়াহ্ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৯ (১৫ লাইন)
ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَہُمۡ ٪
অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।
তাইসিরুল কুরআন
Then indeed, upon Us is their account
Sahih International
তাফসীর
অতঃপর তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমারই উপর। [১]
[১] প্রসিদ্ধি যে, এই সূরার জওয়াবে 'আল্লাহুম্মা হা-সিবনা হিসা-বাঁই য়্যাসীরা' দু'আ পড়া হয়। এই দু'আটি নবী (সাঃ) কর্তৃক পড়ার কথা প্রমাণ আছে, যা তিনি কোন কোন নামাযে পড়তেন। যেমন, সূরা ইনশিক্বাকে এটা পড়ার কথা উল্লেখ হয়েছে। কিন্তু এই সূরাটির (শেষ আয়াতের) জওয়াবে এই দু'আটি পড়ার কথা নবী (সাঃ) থেকে প্রমাণিত নয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি