সূরা আল গাশিয়াহ্, আয়াত ৬
আল গাশিয়াহ্ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৮ (১৫ লাইন)
لَیۡسَ لَہُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِیۡعٍ ۙ
কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
তাইসিরুল কুরআন
For them there will be no food except from a poisonous, thorny plant
Sahih International
তাফসীর
তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত কোন খাদ্য নেই। [১]
[১] ضَرِيع এক প্রকার কাঁটাদার বৃক্ষ যা শুকিয়ে গেলে পশুরাও ভক্ষণ করতে অপছন্দ করে। মোট কথা, এটাও যাক্কুমের মত এক প্রকার অতি তিক্ত, বদমজাদার এবং অতি অপবিত্র নোংরা খাবার হবে। যা ভক্ষণ করলে জাহান্নামীদের না শরীর পুষ্ট হবে, আর না তাদের ক্ষুধা নিবারণ হবে ।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি