সূরা আল হাক্কাহ, আয়াত ৩৪
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৯ (১৫ লাইন)
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ
আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,
তাইসিরুল কুরআন
Nor did he encourage the feeding of the poor
Sahih International
তাফসীর
এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না; [১]
[১] অর্থাৎ, ইবাদত ও আনুগত্য দ্বারা না আল্লাহর হক আদায় করত, আর না সেই অধিকারগুলো আদায় করত যা বান্দাদের আপোসে একে অপরের প্রতি আরোপিত হয়। বুঝা গেল যে, ঈমানদার বান্দার মাঝে এই গুণের সমষ্টি পাওয়া যায় যে, সে আল্লাহর অধিকারের সাথে সাথে সৃষ্টির অধিকারও আদায় করে থাকে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি