সূরা আল হাক্কাহ, আয়াত ৪৪
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭০ (১৫ লাইন)
وَلَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ۙ
নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,
তাইসিরুল কুরআন
And if Muhammad had made up about Us some [false] sayings
Sahih International
তাফসীর
সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত।[১]
[১] অর্থাৎ, যদি নিজের তরফ থেকে বানিয়ে আমার প্রতি সম্বন্ধ করে দিত অথবা এতে কম-বেশী করত, তাহলে আমি সত্বর তাকে পাকড়াও করতাম এবং তাকে আমি ঢিল দিতাম না। যেমন, পরের আয়াতে সে কথা বলা হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি