সূরা আল হাক্কাহ, আয়াত ৫০
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭০ (১৫ লাইন)
وَاِنَّہٗ لَحَسۡرَۃٌ عَلَی الۡکٰفِرِیۡنَ
আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।
তাইসিরুল কুরআন
And indeed, it will be [a cause of] regret upon the disbelievers
Sahih International
তাফসীর
আর এই কুরআন নিশ্চয়ই অবিশ্বাসীদের জন্য আফসোসের কারণ হবে। [১]
[১] অর্থাৎ, কিয়ামতের দিন এ ব্যাপারে অনুতপ্ত হয়ে বলবে যে, 'কতই না ভাল হত, যদি আমরা কুরআনকে মিথ্যা মনে না করতাম।' অথবা এই কুরআনই তাদের আফসোস ও অনুতাপের কারণ হবে। যখন তারা ঈমানদারদেরকে কুরআন (পাঠ ও আমল করার) প্রতিদান পেতে দেখবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি