সূরা আল হিজ্র, আয়াত ৪৬
পাথুরে পাহাড় · পারা ১৪ · পৃষ্ঠা ২৬৫ (১৫ লাইন)
اُدۡخُلُوۡہَا بِسَلٰمٍ اٰمِنِیۡنَ
তাদেরকে বলা হবে, ‘পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা এতে প্রবেশ কর।’
তাইসিরুল কুরআন
[Having been told], "Enter it in peace, safe [and secure]
Sahih International
তাফসীর
(তাদেরকে বলা হবে,) ‘তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে তাতে প্রবেশ কর।’ [১]
[১] শান্তি সকল বিপদাপদ হতে এবং নিরাপত্তা সকল প্রকার ভয় হতে। অথবা এর অর্থ এক মুসলিম অপর মুসলিমকে বা ফিরিশতাগণ জান্নাতীদেরকে শান্তির দু'আ দেবে। অথবা আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের জন্য নিরাপত্তা ও শান্তির ঘোষণা দেওয়া হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি