১০৪. আল হুমাযাহ · পরনিন্দাকারী
আয়াত ১/৯ · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৮
ٱلْهُمَزَة
سورة ٱلْهُمَزَة
পরনিন্দাকারী · Al-Humazah · ৯ আয়াত · মাক্কী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ
দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
তাইসিরুল কুরআন
الَّذِیۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَہٗ ۙ
যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
তাইসিরুল কুরআন
یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
তাইসিরুল কুরআন
کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫ۖ
কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
তাইসিরুল কুরআন
وَمَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ
তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
তাইসিরুল কুরআন
نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ
তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
তাইসিরুল কুরআন
الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
তাইসিরুল কুরআন
اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ
তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
তাইসিরুল কুরআন
فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪
(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।
তাইসিরুল কুরআন