সূরা আল ইন্ফিতার, আয়াত ৩
বিদীর্ণ করা · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯২ (১৫ লাইন)
وَاِذَا الۡبِحَارُ فُجِّرَتۡ ۙ
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
তাইসিরুল কুরআন
And when the seas are erupted
Sahih International
তাফসীর
যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে, [১]
[১] আর সমস্ত সমুদ্রের পানি একটি সমুদ্রে জমা হয়ে যাবে। (অথবা সমস্ত সমুদ্র একটি সমুদ্রে পরিণত হবে। লোনা-মিঠা এক হয়ে যাবে।) তারপর আল্লাহ তাআলা পশ্চিমী হাওয়া প্রেরণ করবেন, যা তাতে আগুন জ্বালিয়ে দেবে, যার ফলে আকাশ-ছোঁয়া আগুনের শিখা উঠতে থাকবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি