সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ১০
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৩ (১৫ লাইন)
اِنَّا نَخَافُ مِنۡ رَّبِّنَا یَوۡمًا عَبُوۡسًا قَمۡطَرِیۡرًا
আমরা কেবল ভয় করি আমাদের প্রতিপালকের পক্ষ হতে এক ভীতিপ্রদ ভয়ানক দিনের।
তাইসিরুল কুরআন
Indeed, We fear from our Lord a Day austere and distressful
Sahih International
তাফসীর
আমরা আশংকা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের।’ [১]
[১] ইবনে আব্বাস (রাঃ) قَمْطَرِيرٌ এর অর্থ করেছেন সুদীর্ঘ। আর عَبُوْسٌ অর্থ কঠিন। অর্থাৎ, সেই দিন হবে অতীব কঠিন দিন। কঠিনতা ও ভয়াবহতার কারণে কাফেরদের জন্য তা হবে খুবই সুদীর্ঘ। (ইবনে কাসীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি