সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ১২
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৩ (১৫ লাইন)
وَجَزٰىہُمۡ بِمَا صَبَرُوۡا جَنَّۃً وَّحَرِیۡرًا ۙ
আর তাদের ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।
তাইসিরুল কুরআন
And will reward them for what they patiently endured [with] a garden [in Paradise] and silk [garments]
Sahih International
তাফসীর
আর তাদের ধৈর্যশীলতার[১] পুরস্কার স্বরূপ তাদেরকে দেবেন জান্নাত ও রেশমী বস্ত্র।
[১] ধৈর্য ধরার অর্থ, দ্বীনের রাস্তায় যেসব কষ্ট আসে তা আনন্দের সাথে বরণ করে নেওয়া এবং আল্লাহর আনুগত্যে প্রবৃত্তির চাহিদা ও তার তৃপ্তিকর বিষয়কে কুরবানী দেওয়া ও যাবতীয় অবাধ্যতা থেকে বিরত থাকা।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি