সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ১৭
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৪ (১৫ লাইন)
وَیُسۡقَوۡنَ فِیۡہَا کَاۡسًا کَانَ مِزَاجُہَا زَنۡجَبِیۡلًا ۚ
তাদেরকে পান করানোর জন্য এমন পাত্র পরিবেশন করা হবে যাতে আদার মিশ্রণ থাকবে।
তাইসিরুল কুরআন
And they will be given to drink a cup [of wine] whose mixture is of ginger
Sahih International
তাফসীর
সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে শুঁঠ-মিশ্রিত পানীয়। [১]
[১] زَنْجَبِيْلٌ শুকনা আদা (শুঁঠ)-কে বলে। এটা গরম জাতীয় জিনিস। এর মিশ্রণে সুগন্ধময় এক ধরনের ঝাঁজ সৃষ্টি হয়। তাছাড়া আরবদের নিকট এটা অতীব পছন্দনীয় জিনিস। তাই তো তাদের চা-কফিতেও আদা ব্যবহূত হয়ে থাকে। অর্থাৎ, জান্নাতের এক প্রকার শারাব কর্পূর মিশ্রিত শীতল পানীয় হবে। আর এক প্রকারের শারাব শুঁঠ মিশ্রিত ঝাঁজালো হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি