সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ২০
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৪ (১৫ লাইন)
وَاِذَا رَاَیۡتَ ثَمَّ رَاَیۡتَ نَعِیۡمًا وَّمُلۡکًا کَبِیۡرًا
তুমি যখন দেখবে তখন দেখতে পাবে ভোগ বিলাসের নানান সামগ্রী আর এক বিশাল রাজ্য।
তাইসিরুল কুরআন
And when you look there [in Paradise], you will see pleasure and great dominion
Sahih International
তাফসীর
তুমি দেখলে সেখানে[১] দেখতে পাবে ভোগ-বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য।
[১] ثَمَّ শব্দটি যরফে মাকান (যার দ্বারা কোন স্থানের প্রতি ইঙ্গিত করা হয়)। وَإِذَا رَأَيْتَ ثَمَّ، أَيْ هُنَاكَ অর্থাৎ, জান্নাতে যেদিকেই তাকাবে, সেখানে দেখতে পাবে---।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি