সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ২৩
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৪ (১৫ লাইন)
اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَیۡکَ الۡقُرۡاٰنَ تَنۡزِیۡلًا ۚ
(হে নবী!) আমি তোমার কাছে কুরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে (অল্প অল্প করে)।
তাইসিরুল কুরআন
Indeed, it is We who have sent down to you, [O Muhammad], the Qur'an progressively
Sahih International
তাফসীর
নিশ্চয় আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে। [১]
[১] অর্থাৎ, একই দফায় অবতীর্ণ করার পরিবর্তে প্রয়োজন ও চাহিদানুযায়ী বিভিন্ন সময়ে অবতীর্ণ করেছি। এর দ্বিতীয় অর্থ এটাও হতে পারে যে, এই কুরআনকে আমিই অবতীর্ণ করেছি। এটা তোমার নিজ রচিত জিনিস নয়; যেমন মুশরিকরা দাবী করে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি