সূরা আল ইন্শিকাক, আয়াত ১৪
খন্ড-বিখন্ড করণ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৫ (১৫ লাইন)
اِنَّہٗ ظَنَّ اَنۡ لَّنۡ یَّحُوۡرَ ۚۛ
সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
তাইসিরুল কুরআন
Indeed, he had thought he would never return [to Allah]
Sahih International
তাফসীর
যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবে না।[১]
[১] এটা ছিল তার আনন্দিত হওয়ার কারণ। অর্থাৎ, আখেরাতের প্রতি তার বিশ্বাসই ছিল না। حور শব্দের অর্থ হল ফিরে যাওয়া। যেমন, নবী (সাঃ) এ দু'আ করতেন, 'আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বা'দাল কাওর।' (সহীহ মুসলিম হজ্জ্ব অধ্যায়, তিরিমিযী, ইবনে মাজাহ) মুসলিম শরীফে 'বা'দাল কাওন' শব্দ এসেছে। উদ্দেশ্য হল যে, এ সকল কথা হতে আমি আশ্রয় প্রার্থনা করছি, যাতে আমি ঈমানের পর কুফরী, আনুগত্যের পর অবাধ্যতা অথবা ভালর পর মন্দের দিকে ফিরে না যাই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি