সূরা আল ইন্শিকাক, আয়াত ১৯
খন্ড-বিখন্ড করণ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৫ (১৫ লাইন)
لَتَرۡکَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍ ؕ
অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
তাইসিরুল কুরআন
[That] you will surely experience state after state
Sahih International
তাফসীর
নিশ্চয়ই তোমরা এক পর্যায় হতে অন্য পর্যায়ে আরোহণ করবে। [১]
[১] طبق শব্দের মূল অর্থ হল কঠিনতা। এখানে সেই কঠিনতাকে বোঝানো হয়েছে যা কিয়ামতের দিন দেখা দেবে। সেদিন এক থেকে আর এক গুরুতর ভীষণ অবস্থা সৃষ্টি হবে। (ফাতহুল বারী, সূরা ইনশিক্বাক তাফসীর পরিচ্ছেদ) আর এটা হল কসমের জওয়াব।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি