সূরা আল ইন্শিকাক, আয়াত ২১
খন্ড-বিখন্ড করণ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৫ (১৫ লাইন)
وَاِذَا قُرِئَ عَلَیۡہِمُ الۡقُرۡاٰنُ لَا یَسۡجُدُوۡنَ ؕٛ
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
তাইসিরুল কুরআন
And when the Qur'an is recited to them, they do not prostrate [to Allah]
Sahih International
তাফসীর
এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সিজদাহ করে না? [১] সাজদাহ
[১] হাদীসসমূহ থেকে এখানে নবী (সাঃ) এবং সাহাবীগণের সিজদা করার কথা প্রমাণিত আছে। (অতএব এ আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ'রাফের শেষ আয়াতের ৭:২০৬ টীকা দেখুন।)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি