সূরা বনী-ইসরাঈল, আয়াত ৬৫
ইহুদী জাতি · পারা ১৫ · পৃষ্ঠা ২৮৯ (১৫ লাইন)
اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ ؕ وَکَفٰی بِرَبِّکَ وَکِیۡلًا
‘আমার বান্দাহদের ব্যাপার হল, তাদের উপর তোমার কোন আধিপত্য চলবে না।’ কর্ম সম্পাদনে তোমার প্রতিপালকই যথেষ্ট।
তাইসিরুল কুরআন
Indeed, over My [believing] servants there is for you no authority. And sufficient is your Lord as Disposer of affairs
Sahih International
তাফসীর
আমার দাসদের উপর তোমার কোন ক্ষমতা নেই।[১] আর কর্মবিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট।’ [২]
[১] বান্দাদেরকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তাদের মর্যাদা ও সম্মান প্রকাশের উদ্দেশ্যে। এ থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহর বিশেষ বান্দাদেরকে শয়তান ধোকায় ফেলতে সফল হয় না।
[২] অর্থাৎ, যে প্রকৃতার্থে আল্লাহর বান্দা হয়ে যায়, তাঁরই উপর ভরসা ও আস্থা রাখে, আল্লাহও তার বন্ধু ও সাহায্যকারী হয়ে যান।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি