সূরা বনী-ইসরাঈল, আয়াত ৮২
ইহুদী জাতি · পারা ১৫ · পৃষ্ঠা ২৯১ (১৫ লাইন)
وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَلَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا
আমি কুরআন হতে (ক্রমশঃ) অবতীর্ণ করি যা মু’মিনদের জন্য আরোগ্য ও রহমাত, কিন্তু তা যালিমদের ক্ষতিই বৃদ্ধি করে।
তাইসিরুল কুরআন
And We send down of the Qur'an that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss
Sahih International
তাফসীর
আমি অবতীর্ণ করি কুরআন, যা বিশ্বাসীদের জন্য আরোগ্য ও করুণা, কিন্তু তা সীমালংঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে। [১]
[১] এই অর্থই সূরা ইউনুসের ১০:৫৭ নং আয়াতে উল্লিখিত হয়েছে। তার টীকা দ্রষ্টব্য।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি