সূরা আল জ্বিন, আয়াত ১৫
জ্বিন সম্প্রদায় · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৬ (১৫ লাইন)
وَاَمَّا الۡقٰسِطُوۡنَ فَکَانُوۡا لِجَہَنَّمَ حَطَبًا ۙ
আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন।
তাইসিরুল কুরআন
But as for the unjust, they will be, for Hell, firewood
Sahih International
তাফসীর
অপরপক্ষে সীমালংঘনকারীরা তো জাহান্নামেরই ইন্ধন।’[১]
[১] এ থেকে জানা গেল যে, মানুষের মত জ্বিনরাও জাহান্নাম এবং জান্নাত দু'টিতেই প্রবেশকারী হবে। এদের মধ্যে যে কাফের সে জাহান্নামে যাবে এবং মুসলিম জান্নাতে যাবে। (মাটির সৃষ্টি মানুষ যেমন মাটির আঘাতে কষ্ট পায়, তেমনি আগুনের সৃষ্টি জ্বিন জাহান্নামের আগুনে কষ্ট পাবে।) এখান থেকে জ্বিনদের কথা শেষ হল। এবার আল্লাহর কথা শুরু হচ্ছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি