সূরা আল জ্বিন, আয়াত ২১
জ্বিন সম্প্রদায় · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৬ (১৫ লাইন)
قُلۡ اِنِّیۡ لَاۤ اَمۡلِکُ لَکُمۡ ضَرًّا وَّلَا رَشَدًا
বল- ‘আমি তোমাদের কোন ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না।
তাইসিরুল কুরআন
Say, "Indeed, I do not possess for you [the power of] harm or right direction
Sahih International
তাফসীর
বল, ‘আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই।’ [১]
[১] অর্থাৎ, তোমাদেরকে হিদায়াত দানের অথবা ভ্রষ্ট করার বা অন্য কোন প্রকারের লাভ-ক্ষতি, ইষ্ট-অনিষ্ট বা উপকার-অপকার করার কোনই এখতিয়ার আমার নেই। আমি কেবল আল্লাহর এমন একজন বান্দা, যাকে তিনি অহী ও নবুঅতের জন্য নির্বাচন করে নিয়েছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি