১০৯. আল কাফিরুন · অবিশ্বাসী গোষ্ঠী
আয়াত ১/৬ · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৯
ٱلْكَافِرُون
سورة ٱلْكَافِرُون
অবিশ্বাসী গোষ্ঠী · Al-Kafirun · ৬ আয়াত · মাক্কী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ
বল, ‘হে কাফিররা!’
তাইসিরুল কুরআন
لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ
তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,
তাইসিরুল কুরআন
وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
তাইসিরুল কুরআন
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ
আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,
তাইসিরুল কুরআন
وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ
আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
তাইসিরুল কুরআন
لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ٪
তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।
তাইসিরুল কুরআন