সূরা আল লাইল, আয়াত ১৩
রাত্রি · পারা ৩০ · পৃষ্ঠা ৬০২ (১৫ লাইন)
وَاِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَالۡاُوۡلٰی
আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি।
তাইসিরুল কুরআন
And indeed, to Us belongs the Hereafter and the first [life]
Sahih International
তাফসীর
আর ইহকাল ও পরকালের কর্তৃত্ব আমারই। [১]
[১] অর্থাৎ, উভয়ের মালিক আমিই। আমি যেভাবে চাই, সেভাবেই উভয়কে পরিচালনা করি। এই জন্য উভয়ের কিংবা তার একটির প্রার্থী যেন আমারই নিকট প্রার্থনা করে। কেননা, প্রত্যেক প্রার্থনাকারীকে আমিই আমার ইচ্ছানুযায়ী দান করে থাকি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি