সূরা আল লাইল, আয়াত ৪
রাত্রি · পারা ৩০ · পৃষ্ঠা ৬০২ (১৫ লাইন)
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ
তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
তাইসিরুল কুরআন
Indeed, your efforts are diverse
Sahih International
তাফসীর
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। [১]
[১] অর্থাৎ, কেউ সৎকর্ম করে; সুতরাং তার প্রতিদান হবে জান্নাত। আর কেউ অসৎ কর্ম করে; আর তার পরিণাম হবে জাহান্নাম। এ আয়াতটি কসমের জবাব।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি