সূরা আল মাআরিজ, আয়াত ১১
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭১ (১৫ লাইন)
یُّبَصَّرُوۡنَہُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡہِ ۙ
যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,
তাইসিরুল কুরআন
They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children
Sahih International
তাফসীর
(যদিও) তাদেরকে একে অপরের দৃষ্টির সামনে রাখা হবে।[১] অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান-সন্ততিকে।
[১] কিন্তু সবাই নিজের নিজের চিন্তায় থাকবে। তাই চেনা-পরিচিত হওয়া সত্ত্বেও একে অপরকে জিজ্ঞাসা করবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি