সূরা আল মাআরিজ, আয়াত ১৯
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭১ (১৫ লাইন)
اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ ہَلُوۡعًا ۙ
মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,
তাইসিরুল কুরআন
Indeed, mankind was created anxious
Sahih International
তাফসীর
মানুষ তো সৃজিত হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে। [১]
[১] অত্যধিক লোভী এবং বেশী হা-হুতাশকারীকে هَلُوعٌ বলা হয়। কেননা, এমন ব্যক্তিই কৃপণ ও লোভী হয় এবং খুব বেশী হা-হুতাশ করে। পরের আয়াতে তারই গুণ বর্ণিত হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি