সূরা আল মাআরিজ, আয়াত ২৩
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭১ (১৫ লাইন)
الَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ دَآئِمُوۡنَ ۪ۙ
যারা তাদের নামাযে স্থির সংকল্প
তাইসিরুল কুরআন
Those who are constant in their prayer
Sahih International
তাফসীর
যারা তাদের নামাযে সদা নিষ্ঠাবান,[১]
[১] এ থেকে পরিপূর্ণ মু'মিন ও তাওহীদবাদীকে বুঝানো হয়েছে। এদের মধ্যে উল্লিখিত চারিত্রিক দুর্বলতা থাকে না। বরং এরা প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়। 'নামাযে সদা নিষ্ঠাবান' কথার মানে হল, তারা নামাযের ব্যাপারে অবহেলা করে না। প্রতিটি নামাযকে তার সঠিক সময়ে বড়ই যত্নের সাথে আদায় করে। কোন ব্যস্ততা তাদেরকে নামায থেকে বিরত রাখতে পারে না এবং দুনিয়ার কোন স্বার্থ তাদেরকে নামায হতে উদাসীন করতে পারে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি